Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খুলনা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ : রোববার নগর কমিটি

খুলনা অফিস
জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ শুক্রবার ও রোববার নগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উভয় কমিটির গুরুত্বপূর্ণ এ সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন শতাধিক এবং নগর কমিটির ওয়ার্ড পর্যায়ের দু’সহস্রাধিক প্রতিনিধি অংশ নেবেন। সভায় নতুন সদস্য সংগ্রহ অভিযানেরও উদ্বোধন হবে।
আওয়ামী লীগ সূত্র জানায়, ক্ষমতাসীন দলকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি জেলায় জেলায় সাংগঠনিক সভার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে আজ জেলা ও রোববার নগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। জেলা কমিটি সকাল ১০টায় আইনজীবী সমিতি মিলনায়তনে ও নগর কমিটি রোববার একই সময়ে জিয়া হলে এ সভার আয়োজন করেছে। উভয় বর্ধিত সভায় জেলা কমিটির সব সদস্য, স্থানীয় দলীয় সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। সভায় নতুন কর্মীদের সদস্যপদ প্রদান, পুরনো কর্মীদের সদস্যপদ নবায়ন করা হবে। সূত্রমতে, জেলার প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একশজনকে নতুন সদস্যপদ দেয়া হবে। এ সদস্যপদের ভিত্তিতে তৃণমূল পর্যায় থেকে কাউন্সিল বা সম্মেলন প্রক্রিয়া শুরু হবে। বর্ধিত এ বিষয়গুলো মাথায় রেখেই আগামী জেলা ও নগর কাউন্সিল বা সম্মেলনের টাইম ফ্রেম নির্ধারণ করা হবে।
সূত্র জানায়, উভয় বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও সংসদ সদস্য মোস্তফা ফারুক।
জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, কেন্দ্রের নির্দেশের পর বর্ধিত সভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সব প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা প্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, এ সভার মধ্য দিয়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, দলকে আরও শক্তিশালী, গতিশীল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকলেও বর্ধিত সভা সফল করতে নগর কমিটি পুরো প্রস্তুতি নিয়েছে। সভায় থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের প্রতিনিধি মিলিয়ে দু’সহস্রাধিক সদস্য উপস্থিত থাকবেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?