আইএলএফএসএল-এর শেয়ার ৩৫ শতাংশ কম দামে বিক্রির অনুমোদন পেয়েছে সিঙ্গার
অর্থনৈতিক রিপোর্টার
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সব শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানের অন্যতম স্পন্সর সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। বাজার মূল্যের চেয়ে ৩৫ শতাংশ কম মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। এদিকে অস্বাভাবিক কম দরে শেয়ার বিক্রি করে শেয়ারহোল্ডারদের ঠকিয়ে ব্যক্তিবিশেষের জন্য অধিক মুনাফার সুযোগ করে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ার কবীর ভূঁইয়া বলেন, সব ধরনের কাগজপত্র পর্যালোচনা করেই প্রস্তাবটি অনুমোদন করেছে কমিশন। শেয়ারগুলোর প্রস্তাবিত ক্রেতাদের সঙ্গে অনেক আগে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিঙ্গারের পরিচালনা পরিষদে তা যথাযথভাবে অনুমোদন করা হয়েছে।
জানা গেছে, ইন্টারন্যাশনাল লিজিংয়ের মোট ৫০ লাখ ৯১ হাজার ৬২৫টি শেয়ারের মধ্যে ১৮ লাখ ১১ হাজার ২৫টি শেয়ারের মালিক সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। সিঙ্গার কোম্পানি তার হাতে থাকা সবকয়টি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গত ২৩ জুন সিঙ্গারের পরিচালনা পরিষদ আইএলএফএসএল’র সব শেয়ার বিক্রি করার বিষয়ে তাসমিয়া আম্বিরিন, জেডএন এন্টারপ্রাইজ, অনিকা তেহজিব এবং মোহাম্মদ আলী হোসেন চৌধুরীর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। কোম্পানির পক্ষ থেকে বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে শেয়ারগুলো বিক্রির জন্য এসইসি’র অনুমোদন চাওয়া হয়। এতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিটি শেয়ারের মূল্য ৯২৫ টাকায় হস্তান্তরের প্রস্তাব করা হয়।
জানা গেছে, সিঙ্গারের আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার বিক্রির বিষয়টি নিয়ে এসইসি’র একটি সভায় আলোচনা হয়। একটি তালিকাভুক্ত কোম্পানির কাছে থাকা অন্য কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার অস্বাভাবিক কম মূল্যে বিক্রির এই প্রস্তাবটি অনুমোদন না করে বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য প্রস্তাবের জন্য সিঙ্গারের প্রতি নির্দেশনা দেয়া হয়। পরে সিঙ্গারের পক্ষ থেকে প্রতিটি শেয়ারের দর ১ হাজার ২২৫ টাকায় হস্তান্তরের অনুমোদন চাওয়া হয়, যা ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজার মূল্যের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কম। এরপরও গত মঙ্গলবার এসইসি’র সভায় সিঙ্গারের প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। তবে নতুন শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তরেরে পর এসব শেয়ার বিক্রির ক্ষেত্রে এক বছরের নিষেধাজ্ঞা (লক ইন) আরোপ করে দিয়েছে এসইসি।
সর্বশেষ হিসাবে গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিটি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১ হাজার ৮০০ টাকায় লেনদেন হয়েছে। ওইদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১ হাজার ৮৩০ টাকায় লেনদেন হয়। ফলে সিঙ্গারের কাছে থাকা প্রতিটি শেয়ার বাজার মূল্যের তুলনায় কমপক্ষে ৫৭৫ টাকা কম দরে হস্তান্তর করা হচ্ছে। এতে কোম্পানিটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ১০৪ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৩৭৫ টাকা।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া