নাটোরে মা মেয়েকে শ্বাসরোধ করে হত্যা : আটক ১
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই ঢাকোপাড়া গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তরা মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোসেন আলী নামে এক সাইকেল মেকারকে আটক করেছে। বুধবার রাতে ডুমরাই ঢাকোপাড়া গ্রামে তরিকুল ইসলামের স্ত্রী মতিজান বেগম (৪৫) ও তার মেয়ে শেলী আক্তার (১৬) খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে স্থানীয় লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। উভয়ের গলায় জখম রয়েছে। এলাকাবাসীর ধারণা, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মতিজানের স্বামী তরিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে হোসেন আলী নামের স্থানীয় এক সাইকেল মেকারকে আটক করেছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


