কমলগঞ্জে ধলাইর পানিতে তলিয়ে গেছে উঠতি আউশ ফসল
কমলগঞ্জ প্রতিনিধি
উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানি মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙন এলাকা দিয়ে প্রবেশ করায় তলিয়ে গেছে ব্যাপক এলাকার উঠতি আউশ ফসল। গত বুধবার রাত থেকে হঠাত্ করে ধলাই নদীর পানি সবগুলো পুরনো ভাঙন এলাকা দিয়ে প্রবেশ শুরু করে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিন কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর, বাদে করিমপুর, সুরানন্দপুর, মাধবপুর ইউনিয়নের শিমুলতলা, ধলাইর পার গ্রাম ঘুরে দেখা যায়, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৮টি ভাঙন এলাকা দিয়ে দ্রুত বেগে পানি উঠতি আউশ ফসলের ক্ষেতে প্রবেশ করছে। ঢলের পানি প্রবেশ করে পাকা ও আধাপাকা আউশ ফসল তলিয়ে গেছে।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, হঠাত্ করে ধলাই নদীর পানি বেড়ে ভাঙন এলাকা দিয়ে পানি প্রবেশ করে। আশা করা যায়, দ্রুত পানি নেমে যাবে। পানি নেমে গেলে উঠতি আউশ ফসল তেমন ক্ষতি হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উজানে পাহাড়ি অঞ্চলে যদি আবারও বেশি বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদফতর পরিস্থিতির প্রতি সার্বক্ষণিক নজরদারি করছে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী এম. আমিনুল হক ধলাই নদীতে পানি বাড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পানি প্রবেশ করলেও এখন পর্যন্ত বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়নি।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া