Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
সম্মেলনের দুইদিন পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর কমিটিতে এসএম রবিউল ইসলাম সোহেল সভাপতি, আজিজুল হক রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি এসএম আবদুর রহিম, সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাসেল ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক রাসেল। আগামী ১ বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে। ছ্াত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন জানান, কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। প্রসঙ্গত ২০০২ সালে সর্বশেষ ১ বছরের জন্য মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল। সেই ১ বছরের কমিটিই ২০১০ সালের ২৭ জুলাই সম্মেলন পর্যন্ত বহাল ছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?