মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা হচ্ছে : ভাগাভাগি করে বাবাও ২ মাস ছুটি নিতে পারবেন
কাদের গনি চৌধুরী
সরকারি মহিলা কর্মকর্তা-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা হচ্ছে। এর মধ্যে ৪ মাস ছুটি পাবেন পূর্ণ বেতনে, বাকি ২ মাস বেতন ছাড়া। কেউ বেতনবিহীন শেষ ২ মাস ছুটি নিতে না চাইলে সে সুযোগও পাবেন। আবার স্বামী সরকারি কর্মকর্তা হলে সেক্ষেত্রে দু’জনে ছুটি ভাগাভাগি করে নিতে পারবেন। এক্ষেত্রে বাবা (অনুমতি সাপেক্ষে) সর্বোচ্চ ২ মাস ছুটি ভোগ করতে পারবেন। পিতৃত্ব ছুটি মাতৃত্ব ছুটি থেকে বাদ যাবে। তবে সরকারি মহিলা কর্মকর্তা-কর্মচারীরা চাকরি জীবনে সর্বোচ্চ ২ বার মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন। দু’য়ের বেশি সন্তান গ্রহণ নিরুত্সাহিত করতেই এমন আইন করতে যাচ্ছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমপ্রতি সরকারি মহিলা কর্মকর্তা-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার প্রস্তাবসহ চিঠি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। ওই চিঠিতে ৬ মাসের মধ্যে মাতৃত্বকালীন ছুটির মধ্যে ৪ মাস পূর্ণ বেতনে এবং ২ মাস বেতন ছাড়া করা যেতে পারে বলে নির্দেশনা দেয়া হয়। মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ ব্যাপারে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে তারা মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেতনসহ ৬ মাস হওয়া উচিত বলে মতামত দেন। উপরন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ হতে পিতৃত্ব ছুটি দেয়া যায় কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে মর্মেও অভিমত দেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৪ আগস্ট বুধবার বেলা ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিদের নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র জানায়, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার ব্যাপারে সবাই একমত। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেতনসহ ৬ মাস নাকি ৪ মাস পূর্ণ বেতনে এবং ২ মাস বেতন ছাড়া হবে সেটি এবং পিতৃত্ব ছুটির বিধান করা যায় কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর পর এটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের সম্মতি পেলে আগস্ট মাসেই মন্ত্রিপরিষদে এটি উত্থাপন করা হবে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া