Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সরকার একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে : খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, যারা সংবিধান ও দেশ থেকে আল্লাহর নাম মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে জনগণ তাদের ক্ষমা করবে না। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত এ দেশের সংবিধানে আল্লাহর নাম থাকবে না তা অকল্পনীয়। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে ইসলামবিরোধী কোনো আইন পাস করবে না । অথচ তারা ইসলামী রাজনীতিই বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, সরকার হত্যা, গুম, জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে চায়। তারা একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ তা কখনও মেনে নেবে না।
গতকাল বিজয়নগরের মজলিস মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা শরীফ মুহাম্মদ ইউসুফ, মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?