খুলনায় খুন ধর্ষণ নারী পাচার বেড়েছে
খুলনা অফিস
খুলনায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। মে মাসের চেয়ে জুনে এ জেলায় ৩১টি অপরাধ বেশি সংঘটিত হয়েছে। জুনে ৫ খুন, ১৩ ধর্ষণ, ২৮ নারী ও শিশু নির্যাতন, ৬ অপহরণ ও ৫ নারী-শিশু পাচারের ঘটনা ঘটেছে। এ মাসে জেলার ৯ উপজেলা এবং মহানগরীর পাঁচ থানায় পুলিশের হিসাবেই অপরাধ সংঘটিত হয়েছে ৩৩৫টি। মে মাসে অপরাধের সংখ্যা ছিল ৩০৪টি।
গতকাল সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক এ তথ্য জানানো হয়।
সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, মহানগর ছাড়া জেলার ৯ থানায় গত জুনে ডাকাতি ২টি, রাহাজানি ৩টি, চুরি ৬টি, খুন ৩টি, অস্ত্র উদ্ধার ২টি, ধর্ষণ ৯টি, অপহরণ ৬টি, নারী ও শিশু পাচার ২টি, নারী ও শিশু নির্যাতন ১৫টি, মাদকদ্রব্য ২৮টি এবং অন্য আইনে ১১৩টিসহ ১৮৯টি মামলা হয়। গত মে মাসে মামলা হয়েছিল ১৫৭টি।
মহানগরীর পাঁচ থানায় গত জুনে চুরি ১৬টি, খুন ২টি, রাহাজানি ২টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, নারী ও শিশু পাচার ৩টি, মাদকদ্রব্য আইনে ৫৭টি এবং অন্য ৪৬টিসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। গত মে মাসে মামলা হয়েছিল ১৪৭টি।
সভায় নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মোল্যা জালাল উদ্দিন এমপি, ননী গোপাল মণ্ডল এমপি, সংরক্ষিত আসনের এমপি নূর আফরোজ আলী, পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেএমপি ও র্যাবের প্রতিনিধি, ইউএনও এবং রাজনৈতিক নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় যুদ্ধাপরাধীদের বিচার যাতে বাধাগ্রস্ত না হয়, রমজানে দ্রব্যমূল্য না বাড়ে, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার, ইভটিজিং, ছিনতাই প্রতিরোধ. কপোতাক্ষ নদীর জমি বেদখল ঠেকানো, তেরখাদার আঠারবেকি নদীর সীমানা নির্ধারণ এবং বেড়িবাঁধ ছিদ্র করে যাতে লোনা পানি জমিতে ঢোকাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া