Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে স্বস্তির বৃষ্টি : সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, আজও বৃষ্টি হবে

স্টাফ রিপোর্টার
গতকাল সন্ধ্যার পর ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আজও অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
গতকালের বৃষ্টির কারণ সম্পর্কে আবহাওয়াবিদ মো. ছাদেকুল আলম বলেন, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছিল। লুচাপটি গতকাল একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং আবহাওয়াবিদ সাদেকুল আলম আরও জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং আজও তা অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও মাইজদীকোর্টে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল শ্রীমঙ্গলে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, সাগরে লঘুচাপ থাকায় কয়েকদিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ছিল কম। গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল পটুয়াখালীতে ৯ মিলিমিটার। লঘুচাপের কারণে গত কয়েকদিন অসহনীয় গরম অনুভূত হয়েছে। আজ থেকে তাপমাত্রা কমে আসবে।
গতকাল সন্ধ্যায় ঢাকায় মুষলধারে বৃষ্টি নামে। এতে মানুষ যেমন স্বস্তি পেয়েছে তেমনি ঘরমুখী মানুষ বেশ দুর্ভোগেও পড়ে। বেশকিছু সড়কে পানি জমে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের রেকর্ডে কোনো বৃষ্টিপাত ছিল না। এর কারণ হিসেবে ডিএফও জানান, তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেস বৃষ্টি রেকর্ড করেছেন। এর পরে বৃষ্টিপাত হওয়ায় সেটার হিসাব পাওয়া যাবে রাত ৯টার পর।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?