বর্ষব্যাপী উত্সব শুরু
স্টাফ রিপোর্টার
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শ’তম জন্মবার্ষিকী এবং বেঙ্গল গ্যালারির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন বছরব্যাপী ‘বেঙ্গল সাংস্কৃতিক উত্সব’-এর আয়োজন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল থেকে আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বেঙ্গল আর্ট ক্যাম্প। এ ক্যাম্পে বাংলাদেশ ও ভারতের ১৩০ জন প্রবীণ ও নবীন শিল্পী অংশ নিয়েছেন। দুপুর ১২টায় বেঙ্গল সেন্টার, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, ক্ষিলক্ষেতে এ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন শিল্পী আমিনুল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং এমিরিটাস অধ্যাপক শিল্পী যোগেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এ চারজন অতিথিসহ আরও বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। এ আর্ট ক্যাম্প ১ আগস্ট পর্যন্ত চলবে। ভারত থেকে শিল্পী যোগেন চৌধুরী, গণেশ হালুই, সুনিল দাস, রবীন মণ্ডল, লালুপ্রসাদ সাউ, জয়শ্রী চকবর্তী, দিপালী ভট্টাচার্য, আদিত্য বসাক, ননি বরপুজারী, ছত্রপতি দত্ত, তাপস কোনার, সমির আইচ, ব্রত্ততী মুখার্জি, সমীন্দ্রনাথ মজুমদার প্রমুখ অংশগ্রহণ করছেন।
উত্সব আয়োজনে আরও রয়েছে সঙ্গীতানুষ্ঠান, রবীন্দ্রনাথের নাটক ও নৃত্যনাট্যের মঞ্চায়ন, সিডি প্রকাশনা এবং কালি ও কলম পত্রিকার বিশেষ রবীন্দ্র সংখ্যার প্রকাশ। উত্সবে প্রতিদিনের গানের আসরে গতাকাল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী চন্দনা মজুমদার, অদিতি মহসিন এবং লাবিক কামাল গৌরব। আজ সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মিতা হক, শামা রহমান এবং বুলবুল ইসলাম। আর আগামীকাল অংশ নেবেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, মহিউজ্জামান ময়না এবং লাইসা আহমদ লিসা।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া