রাতে সার্চলাইট জ্বালিয়ে গ্রামে আতঙ্ক সৃষ্টি : জৈন্তাপুর সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
ভারতীয় নাগরিক ডিমি খাসিয়াকে আটকের পর সিলেটের জৈন্তাপুর সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের প্রায় ৬ কিলোমিটার জায়গাজুড়ে বিএসএফের সহযোগিতায় ভারতীয়রা জমি দখল করে চাষাবাদ অব্যাহত রেখেছে। এর পাশাপাশি সীমান্তের ওপারে বাড়তি সেনা মোতায়েন, টহল জোরদারসহ শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ। রাতে সার্চলাইট জ্বালিয়ে সীমান্তের এপারের গ্রামগুলোতে আতঙ্ক সৃষ্টি করছে।
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ১২৭৭ থেকে ১২৮২ নং সীমান্ত পিলার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে বিএসএফের সহযোগিতায় ভারতীয়রা গতকাল সকাল ১১টায় জমি দখল করে চাষাবাদ করতে থাকে। তামাবিল, শ্রীপুর ও মিনাটিলা ফাঁড়ির বিডিআর জানায়, ১২৭৭ নং ৩-এস পিলারের আমস্বপ্নপুর এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করে জমি দখল ও চাষাবাদ করছে ভারতীয়রা। একই সময়ে ১২৭৮ ও ১২৮২-এর ৯-এস ও ২টি পিলারের আলু-বাগান খাসিয়া হাওর ও পাগলাটিলা এলাকায় ২০-২৫ জন ভারতীয় নাগরিক চাষাবাদ করতে নামে। এ সময় সীমান্ত টহলরত বিডিআর হ্যান্ড মাইক ও বাঁশি বাজিয়ে ভারতীয়দের চলে যাওয়ার অনুরোধ করে। কিন্তু ভারতীয়রা বিডিআরের বাধা উপেক্ষা করেও চাষাবাদ অব্যাহত রাখে।
এদিকে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক ডিমি খাসিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাংলাদেশী কৃষকদের ৩১টি গরু এখনও ফেরত দেয়নি ভারত। কৃষকরা প্রতিনিয়ত বিডিআরের কাছে গরু ফেরত ও জমিতে চাষাবাদের অনুমতি চেয়ে ধরনা দিচ্ছে ।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া