রমজানে সরকারি অফিস সময় ৯টা সাড়ে ৩টা
স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে গতকাল দুপুরে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন সময়সূচি অনুযায়ী রমজান শুরু হওয়ার পর রোববার থেকে বৃস্পতিবার পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক যোগাযোগ এবং হাসপাতালসহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিজস্ব সময়সূচি অনুযায়ী চলবে।
এছাড়া সুপ্রিমকোর্ট অধীনস্থ সব কোর্টের সময়সূচি নির্ধারণ করবে।
এছাড়া সুপ্রিমকোর্ট অধীনস্থ সব কোর্টের সময়সূচি নির্ধারণ করবে।
-
প্রথম পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


