Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সিরিজ বোমা হামলা মামলা : কুমিল্লায় নয় জেএমবি সদস্যের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ৯ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। ১২ জনের মধ্যে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।
কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ও স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মমতাজ বেগম গতকাল দুপুরে এ রায় দেন। রায়ে অভিযুক্তদের ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, ক্যান্টনমেন্ট, শাসনগাছা বাস টার্মিনালসহ ৮টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে জেএমবি সদস্যরা ওই বোমা হামলা চালিয়েছিল। বোমা হামলায় আদালত এলাকায় লোকমান, ফেলু মিয়া ও ওসমান গণি নামের তিনজন আহত হন। বোমা হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে ওই বছর ১৭ আগস্ট কোতোয়ালি থানার এসআই আমীর তৈমুর বাদী হয়ে মামলা করেন। ২০০৬ সালের ১৭ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। কুমিল্লা ডিবি পুলিশ মামলার চূড়ান্ত তদন্ত করে। ৪৫ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে ১২ জনের মধ্যে ৯ জনের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতলের আবদুল কাদির খান, তিতাস উপজেলার বিরামকান্দি বড়গাজীপুরের দ্বীন ইসলাম, তিতাসের বিরামকান্দির মো. সাইফুল্লা আখন্দ, হোমনার তেভাগিয়া কলাগাছিয়ার আরশাদুল আলম প্রকাশ টি আলম, সাতক্ষীরা জেলার ইটাগাছা বাংমালার মোড় এলাকার মো. শামীম হোসেন ওরফে শামীম, কুমিল্লার দেবীদ্বারের ছোটনা অর্জুনপাড়ার আবদুর রহিম প্রকাশ সাইফুল্লাহ, কুমিল্লা কোতোয়ালির যশপুর গ্রামের আমিনুল ইসলাম প্রকাশ ছোটন, জয়পুরহাট জেলার বানিয়াপাড়ার মো. মিজানুর রহমান প্রকাশ শাওন প্রকাশ নিহাজ প্রকাশ হামিম প্রকাশ শফিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়াদিয়ারীর মইন খান প্রকাশ রঙিল প্রকাশ সোহেল প্রকাশ রাশিদুল ইসলাম প্রকাশ রাশেদ প্রকাশ রমিজউদ্দিন প্রকাশ শামীম। খালাসপ্রাপ্তরা হলো কুমিল্লার দেবীদ্বারের মাওলানা আতিকুর রহমান, বুড়িচংয়ের আজ্ঞাপুরের হাফেজ জাকির হোসেন, গাজীপুরের তরগাঁওয়ের আজিমউদ্দিন মাস্টার।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?