Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মেহেরপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সন্ত্রাসীরা প্রকাশ্যে মহাজনপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আফাজউদ্দীনকে কুপিয়ে হত্যা করেছে। পরে এরা তাকে পাশের একটি খাদে ফেলে রাখে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
মেহেরপুর সদর থানার ওসি গোলাম রহমান বলেন, আর্থিক লেনদেনের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সন্ত্রাসীরা কমান্ডো স্টাইলে তাকে হত্যা করেছে তা নিশ্চিত। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো হত্যাকারীকে আটক করা না গেলেও পুলিশ জোর তত্পরতা চালাচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের দোয়া মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য আফাজউদ্দীন মেহেরপুর শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে পৌঁছলে আগে থেকে ওঁত্ পেতে থাকা একদল সন্ত্রাসী তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের কোপে আফাজ মেম্বারের ডান হাত কেটে মাটিতে পড়ে যায়। সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ পাশের খাদে ফেলে চলে যায়। এ সময় পথচারীসহ স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ভয়ে এগিয়ে যেতে সাহস পাননি।
আফাজউদ্দিনের ভাই রিপন বলেন, বিএনপি করার কারণে আওয়ামী সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে। এর আগে একই গ্রুপের সন্ত্রাসীরা মালেশিয়ায় তার আরেক ভাইকে হত্যা করেছে। তিনি আরও বলেন, ওই নির্দিষ্ট মামলার আসামিরাই আজ আমার ভাইকে হত্যা করেছে। সন্ত্রাসীরা আফাজ মেম্বারকে হত্যা শেষে একটি মোটরসাইকেল ফেলে রেখে গেছে। এদিকে এ হত্যাকাণ্ডের খবর মেহেরপুর শহরে ছড়িয়ে পড়লে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুণের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?