Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

দুর্নীতির মামলায় নাসিমের সাজা বাতিল

স্টাফ রিপোর্টার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নাসিমের আপিলের ওপর শুনানি শেষে গতকাল এ রায় দেয়। একই সঙ্গে আদালত নাসিমের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নিম্ন আদালতের আদেশও বাতিল করেছেন।
২০০৭ সালের ২১ মার্চ দুদকের উপ-পরিচালক আখতার হোসেন ধানমন্ডি থানায় মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত একই বছরের ৮ অক্টোবর এ মামলায় নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড ও তার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ২০০৮ সালে হাইকোর্টে আপিল দায়ের করেন নাসিম। শুনানিতে নাসিমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?