জামায়াত নেতাদের ২ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
স্টাফ রিপোর্টার
গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) এক প্রতিনিধি জামায়াতের এ চার নেতার গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়েছে, তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এজন্য গ্রেফতারি .পরোয়ানা জারি করা যায়নি। প্রতিবেদন দেখে আদালত চার আসামিকে ২ আগস্ট সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতার বিরুদ্ধে গত সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া