Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সাঈদী ফের ৪ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় একদিন এবং কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় দু’দফায় ৫ দিন রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এসকে তোফায়েল হাসান একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে কদমতলী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম হ্যাপী ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?