আগৈলঝাড়ায় সম্পত্তির লোভে বিষ দিয়ে বাবাকে হত্যা : আশঙ্কাজনক অবস্থায় দুই ভাই
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় কোমল পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে বাবাসহ দু’ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাবা মারা গেলেও দু’ভাই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামে মাদকাসক্ত পলাশ বাড়ৈ ওরফে সাধু বাবার সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য বুধবার রাতে কোমল পানীয় আরসির সঙ্গে বিষ মিশিয়ে বাবা সুভাষ বাড়ৈ (৫৫), ছোট ভাই সুজিত্ বাড়ৈ ওরফে মধু (১৮) ও সঞ্জিত বাড়ৈ ওরফে কালুকে (১৫) পান করায়। কিছুক্ষণ পর বাবা ও দু’ভাই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সারত অবস্থায় গৈলা হাসপাতালে বাবা সুভাষ বাড়ৈ মারা যান। মুমূর্ষু অবস্থায় সুজিত্ ও সঞ্জিতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দী জানান, সুভাষের ভাই সুনিল বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
এদিকে গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর বিশ্বাসের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দী, ৫ ইউনিয়নের চেয়ারম্যান যতিন্দ্র নাথ মিস্ত্রি, আবুল হোসেন লাল্টু, আফজাল হোসেন সিকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, হোসনে আরা বেগম, এসএম বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা। সভায় গত জুন মাসে আগৈলঝাড়া থানায় ৫টি নারী নির্যাতন মামলাসহ ১৫টি মামলা রেকর্ড করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া