অবকাঠামো অর্থায়ন তহবিলকে কোম্পানি করা হচ্ছে
স্টাফ রিপোর্টার
অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলকে (বিআইএফএফ) কোম্পানি হিসেবে গঠনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন করা করেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০ এর খসড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট ২০১০ সভায় অনুমোদন করা হয়েছে।
গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাতের অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বদ্ধপরিকর। এজন্য অর্থ বিভাগ থেকে উত্থাপিত বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলকে (বিআইএফএফ) কোম্পানি হিসেবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পিপিপির আওতায় দেশের বিদ্যুত্, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে। দেশে প্রথমবারের মতো গঠিত বিআইএফএফ গঠন করা হয়েছে। পিপিপির অনুঘটক হিসেবে কাজ করবে। ভারতেও ২০০৬ সালে একই ধরনের আইআইএফসিএ তহবিল গঠন করা হয়।
এই তহবিলের জন্য ৭ সদস্যের একটি কমিটি থাকবে। এছাড়া একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হবে বলে তিনি জানান। শুরুতে বিআইএফএফ তহবিলের জন্য অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১ হাজার ৬০০ কোটি টাকা। চলতি বছরের বাজেটে এই তহবিলের জন্য এরই মধ্যে ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে এই আইন অনুমোদন দেয়া হয়েছে। এর আগে ২৪ জুলাই এ সংক্রান্ত তহবিল গঠন হয়। মূলত জলবায়ু পরিবর্তন তহবিল গঠন ও বরাদ্দকৃত অর্থ সঠিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইন অনুমোদন দেয়া হয়েছে।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া