Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রাজশাহীতে লোডশেডিং তীব্র : জনদুর্ভোগ

রাজশাহী অফিস
রাজশাহীতে তীব্র বিদ্যুত্ সঙ্কট দেখা দিয়েছে। গত তিন সপ্তাহ ধরে নগরীতে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর অধিকাংশ এলাকায় দিন-রাতে ১০ থেকে ১২ বার করে লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় ঘণ্টায় ৩ থেকে ৪ বার, আবার কোনো কোনো এলাকায় দু’ঘণ্টা পরপর এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে।
বিদ্যুতের এ যাওয়া-আসায় সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী। মেঘ-বৃষ্টির এই শ্রাবণে রাজশাহীতে চলমান তাপদাহে বিদ্যুতের লোডশেডিং নগরবাসীর মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। রাজশাহী বিদ্যুত্ উন্নয়ন বোর্ড জানায়, এ ব্যাপারে তাদের করার কিছুই নেই। রাজশাহী জেলায় পিক আওয়ারে ৮৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে এ মৌসুমেও ৪৫ থেকে ৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যচ্ছে না। আর বিদ্যুতের সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।
এদিকে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায়ও বিদ্যুতের ব্যাপক লোডশেডিং চলছে। পুরো মহানগরবাসী লোডশেডিংয়ের কবলে। বিশেষ করে নগরীর কাদিরগঞ্জ, বহরমপুর, শালবাগান, ছোট বোনগ্রাম, বড় বোনগ্রাম, শিরোইল কলোনি, আসাম কলোনি, বিসিক, হড়গ্রাম, কোর্ট এলাকা, বিনোদপুর, কাজলা, রানীনগর, হাদিরমোড়, সাগরপাড়াসহ কয়েকটি এলাকার মানুষকে এ কারণে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু মহানগরীতেই নয়, পুরো জেলায় একই অবস্থা বিরাজ করছে।
রাজশাহীর কাটাখালী পাওয়ার স্টেশন সূত্র জানায়, প্রতিদিন গড় চাহিদা অনুযায়ী বিদ্যুত্ পাওয়া যাচ্ছে না। এখন জেলায় প্রতিদিন গড় চাহিদা দাঁড়িয়েছে ৮৫ মেগাওয়াট। এ চাহিদা ৮৫ থেকে ৯০ মেগাওয়াটেও ঠেকছে। আর রাজশাহী শহরের জন্য বিদ্যুতের চাহিদা প্রায় ৪০ মেগাওয়াট। অথচ চাহিদার বিপরীতে বিদ্যুতের সরবরাহ মিলছে ২০ থেকে ২৫ মেগাওয়াট। ফলে লোডশেডিং ছাড়া কোনো উপায় নেই।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?