Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ২৩ জুলাই ২০১০, ৮ শ্রাবণ ১৪১৭, ১০ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হাইতির ঋণ মওকুফ করে আইএমএফ ঋণ দিয়েছে

রয়টার্স
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) হাইতির কাছে পাওনা ২৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ঋণ মওকুফ করেছে। এর পাশাপাশি ভূমিকম্প-বিধ্বস্ত এ দেশটির আন্তর্জাতিক অর্থের মজুত বাড়ানোর লক্ষ্যে আরও ৬ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। আইএমএফ এক বিবৃতিতে জানায়, দুটি পদক্ষেপই ১২ জানুয়ারির ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়ক হবে। ভূমিকম্পে রাজধানী পোর্ট-অ-প্রিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ১ কোটি ৫০ লাখ মানুষ গৃহহারা হয়। হাইতিকে তিন বছরের জন্য এ ঋণ দেয়া হয়েছে এবং ২০১১ সালের শেষ নাগাদ কোনো সুদ দিতে হবে না। এরপর থেকে স্বল্পহারে সুদ নেয়া হবে। ২০০৯ সালে আইএমএফের সহায়তা প্রয়োজন এমন দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়। সে প্রকল্পের ভিত্তিতেই হাইতিকে ঋণ দেয়া হচ্ছে।
হাইতির আইএমএফ মিশনের প্রধান কোরিন দেলেচাত বলেছেন, আবারও হাইতির ঋণের বোঝা বাড়িয়ে তোলা আইএমএফের উদ্দেশ্য নয়। বরং দেশটিতে যে পরিমাণ বৈদেশিক সাহায্য যাচ্ছে এতে অর্থ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করার জন্য এ ঋণ অনুমোদন করা হয়েছে।
আইএমএফ জানায়, ভূমিকম্পের পর হাইতির পুনর্গঠন কাজ খুব ধীরে চলছে। বিবৃতিতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ডোমিনিক স্ট্রায়ুস-কাহন হাইতির পুনর্গঠন কাজ দ্রুত নিষ্পন্ন হওয়ার জন্য অর্থ সহায়তা দিতে দাতাগোষ্ঠীগুলোকে তাদের অঙ্গীকার পূরণের আহ্বান জানিয়েছেন। মার্চে এক সম্মেলনে দাতাগোষ্ঠীগুলো হাইতিকে ৯.৯ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করে, যার মধ্যে ৫.৩ বিলিয়ন ডলার পরবর্তী ১৮ মাসে দেয়ার অঙ্গীকার করা হয়। তবে দাতা দেশগুলোর অর্থ সহায়তার গতি খুব ধীর বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হাইতি পুনর্গঠন কমিশনের সহ-সভাপতি বিল ক্লিনটন অভিযোগ করেছেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?