Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২২ এপ্রিল ২০১০, ৯ বৈশাখ ১৪১৭, ৬ জমাদিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হিযবুত তাহ্রীরের দ্বিতীয় প্রধান গ্রেফতার

স্টাফ রিপোর্টার
হিযবুত তাহরীরের যুগ্ম সম্পাদক কাজী মোরশেদুল হক প্লাবনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় র্যাব-১-এর একটি দল। ওই বাসা থেকে প্লাবনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৪/১৫টি ইসলামিক বই, একটি মোবাইল সেট ও ৬১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, কাজী মোরশেদুল হক প্লাবনকে উত্তরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বইগুলো ইসলামী বই। বিজয়ের পথে মুসলমান, বাংলার মুসলমানের ইতিহাস, কেন মুসলমান হলাম, জরুরি অবস্থায় রাষ্ট্র এবং রাজনীতি, আলেম সমাজের ঐতিহ্য, খেলাফত থেকে রাজতন্ত্র, জীবন যাদের হিরন্ময়, ইসলামে নৈতিকতা এবং আচরণ, একটি ব্রিটিশ গোয়েন্দা ডাইরি ইত্যাদি বই ইসলামী চিন্তাধারার বলে র্যাব কর্মকর্তারা জানান।
গ্রেফতারকৃত কাজী মোরশেদুল হক প্লাবনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে উত্তরা থানা পুলিশ জানায়।
এদিকে প্রায় ৬ মাস গৃহবন্দি থাকার পর গ্রেফতারকৃত হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ডে নিয়ে উত্তরা থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও গোয়েন্দারা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?