সরকারকে মুজাহিদ : প্রতিহিংসার মানসিকতা ছেড়ে জনসেবা করুন
স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, সরকার দিনবদল ও ডিজিটাল বাংলাদেশের কথা বলছে অথচ তাদের আচরণ প্রমাণ করছে, রাজনৈতিক প্রতিপক্ষকে শক্তি ও সন্ত্রাসের মাধ্যমে দমন করাই তাদের লক্ষ্য। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের এ পথ পিচ্ছিল। এতে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং জনগণের ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে মানুষ কোনো নিয়ম মানে না, বিস্ফোরণ আকারে দেখা দেয়। তাই আক্রোশ ও প্রতিহিংসার মানসিকতা বাদ দিয়ে সরকারকে জনসেবা করার আহ্বান জানান তিনি। গতকাল মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী বৃহত্তর রাজশাহী অঞ্চলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের নায়েবে আমির মকবুল আহমাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম, ঢাকা মহানগরী জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য হঠাত্ বাধাবিপত্তি, হুমকি-ধমকি, জুুলুম-নির্যাতন কোনো ব্যাপার নয়, এগুলো যে কোনো সময়ই আসতে পারে। আমরা যারা এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এগুলো জেনে-বুঝেই হয়েছি।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামীর আমিরসহ কয়েকজনের বিচার আগে করা হবে বলে আইন প্রতিমন্ত্রী বলেছেন। অপরদিকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অপরাধী বলা যাবে না। দু’জনের কথায় কোনো মিল নেই। তাদের মধ্যে আস্থা নেই। এক আওয়ামী লীগ নেতা বলেছেন, জামায়াত-শিবির উত্খাত আমাদের লক্ষ্য। আরেক নেতা বলেছেন, নিজামী-মুজাহিদকে ফাঁসিতে ঝোলানো হবে। এই নেতাদের উদ্দেশে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, তাহলে আপনারা বলেন যে, এ সরকার ক্ষমতায় এসেছে জামায়াত-শিবির নির্মূলের জন্য। ইসলামী রাজনীতির ওপর আঘাত দেবেন, মাদ্রাসায় জঙ্গি উত্পাদন হয়, সেখানে তল্লাশি করে গ্রেফতার করবেন, আলেমরা জঙ্গির সঙ্গে জড়িত, নির্বাচনের আগে এসব কথা বলেননি কেন? তিনি বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন করছি, তারা উড়ে এসে জুড়ে বসিনি, এদেশেই আমাদের জন্ম, এদেশেই মরতে হবে। পালানোর কোনো জায়গা নেই। আমরা জ্ঞাতসারে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। তিনি ঐক্যবদ্ধভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের জন্য আটক সব জামায়াত-শিবির নেতাকর্মী ও নিরীহ জনগণের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে পুনরায় দাবি করেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া