চারপাশে অপরাধী ও জঙ্গিরা ঘাপটি মেরে বসে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ডিজিটাল করতে পারলে আইনশৃঙ্খলা রক্ষা অনেক সহজ হবে। কেবল থানার সংখ্যা বাড়ালেই জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে না। সেজন্য পুলিশের জনবল, জনগণের অংশগ্রহণে সেবা নিশ্চিত করতে হবে। গতকাল বিকালে রমনা বটমূলে রমনা থানা ও শাহবাগ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার জন্য সবাইকে আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমাদের চারপাশে ঘাপটি মেরে বসে আছে অপরাধী ও জঙ্গি। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল বলেন, ১৮৬১ সালের পর থেকেই বিভিন্ন শাসক পুলিশকে ইচ্ছামতো ব্যবহার করেছে। এ কারণে পুলিশের মধ্যে ঔপনিবেশিক মানসিকতার সৃষ্টি হয়েছে। ফলে জনগণের সঙ্গে পুলিশের দূরত্বের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এই দূরত্বের সুযোগে থানায় থানায় দালাল শ্রেণীর সৃষ্টি হয়েছে। ফলে থানাগুলোয় গিয়ে এসব দালালের খপ্পরে পড়ে মানুষ নানারকম ভোগান্তির শিকার হন। কমিউনিটি পুলিশের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সম্পর্ক হলে এই দালালরা দূর হয়ে যাবে। পুলিশ কমিশনার বলেন, এখন থেকে থানার ওসিদের এসিআরে কমিউনিটি পুলিশের বিষয়টি লেখা থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি রাশেদ খান মেনন, আসাদুজ্জামান খান কামাল, আসমা জেরিন ঝুমু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, রমনা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ সাহা প্রমুখ।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া