গাজীপুরে গার্মেন্টে আগুন আতঙ্ক : হুড়োহুড়িতে এক শ্রমিকের মৃত্যু: আহত ২৫
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার সকালে ম্যাট্রিক্স সোয়েটার্স ফ্যাক্টরিতে আগুন লাগার গুজবে শ্রমিকরা হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে একজন নিহত ও অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় দু’টি ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রমিকরা রাস্তায় বেরিয়ে অবস্থান নিলে প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ, দমকল বাহিনী ও এলাকাবাসী জানায়, গাজীপুর সদর উপজেলার ছয়দানা এলাকায় অবস্থিত আটতলা ভবনের ম্যাট্রিক্স সোয়েটার ও ইন্ডোসোর ফ্যাক্টরির শ্রমিকরা প্রতিদিনের মতো শনিবার সকালে কাজে যোগ দিতে আসে। এর পর পরই ৮টার দিকে ভবনের ৬ষ্ঠ তলায় ম্যাট্রিক্স সোয়েটার ফ্যাক্টরিতে হঠাত্ একটি টিউবলাইটের ব্যালাস্ট বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দিগিবদিক ছোটাছুটি শুরু করে। এ সময় ফায়ার এলার্ম বেজে ওঠে। এক পর্যায়ে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে ওই ফ্যাক্টরিসহ পাশের ইন্ডোসোর ফ্যাক্টরির শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৩ হাজার শ্রমিক একযোগে ভবন হতে বেরিয়ে আসার চেষ্টা করে। এতে পদপিষ্ট হয়ে ও নিচে লাফিয়ে পড়ে অন্তত ২৫ শ্রমিক আহত হয়। নিহত হয় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ইছাপুরা গ্রামের জামানের স্ত্রী মেন্ডিং অপারেটর বিলকিস (৩৫)। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার পর শ্রমিকরা আর কাজে যোগ দেয়নি। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। আহতরা হলো— হাসিনা, জুবেদা, রাহিমা, আমেনা, জাহানারা, হেলেনা, রেজিয়া, হাসু বেগম, মিনারা, সুমিনা, নাজমা, আমেনা, মর্জিনা, সাহাবিয়া, তারা বানু, সেলিনা, চায়না, জাকিয়া, চায়না, আক্তারা, জ্যোত্স্না, মনোয়ারা, আমেনাসহ ২৫ জন। আহতদের স্থানীয় সুলতান জেনারেল হাসপাতাল, গাজীপুর সদর হাসপাতাল ও টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যাট্রিক্স সোয়েটার্স ফ্যাক্টরির নির্বাহী পরিচালক মেজর (অব.) তরিকুল চৌধুরী জানান, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা দেয়া হবে ও আহতদের চিকিত্সা খরচ বহন করা হবে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া