Amardesh
আজঃ ঢাকা, রোববার ২১ মার্চ ২০১০, ৭ চৈত্র ১৪১৬, ৪ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 হুদার কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

আড়াইহাজারে সৈয়দ আশরাফ : কয়েক দিনের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হবে। এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ীই বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। আর ইশতেহারের ঘোষণা অনুযায়ীই এবার যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। তিনি বলেন, নতুন প্রজন্মকে যুদ্ধাপরাধীদের ব্যাপারে জানাতে হবে। নির্বাচনের আগে দেশবাসীকে দেয়া অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করবে আওয়ামী লীগ। গতকাল বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নে চীলা নদীর ওপর ২টি ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে স্থানীয় সফর আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ব্রিজ দুটি নির্মাণ করা হচ্ছে।
আড়াইহাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজালাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ ভূঁইয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান মোজাহেদুর রহমান সরকারসহ স্থানীয় আ’লীগ ও ছাত্রলীগ নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম আরও বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পুঙ্খানুপুঙ্খভাবে দেশবাসীর কাছে প্রচার করেছে, যে কারণে দেশবাসী এবারের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?