Amardesh
আজঃ ঢাকা, রোববার ২১ মার্চ ২০১০, ৭ চৈত্র ১৪১৬, ৪ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 হুদার কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

ভিন্ন খবর : অদৃশ্য করার ডিভাইস!

ডেস্ক রিপোর্ট
বস্তুর ওপর আলো পড়লে তা মানুষের চোখে প্রতিফলিত হয়ে দৃশ্যমান হয়। তারপর মানুষের অভিজ্ঞতাই তাকে সে বস্তুটির পরিচয় বলে দেয়। বিজ্ঞানীরা বলেছেন, তারা দৃশ্যমান কোনো ত্রিমাত্রিক বস্তুকে অদৃশ্য করার প্রথম ডিভাইসটি তৈরি করেছেন। বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, মানুষের দৃষ্টিসীমায় থাকা কোনো বস্তুকে এর সাহায্যে পুরোপুরি অদৃশ্য করে দেয়া যাবে। সূত্র : বিবিসি
এর আগেও অবশ্য এমনি একটি ডিভাইস তৈরি করা হয়েছিল। তবে সেটা দিয়ে কেবল একদিক থেকে পড়া আলোকে অদৃশ্য করা যেত। অন্যদিক থেকে বস্তুটিকে ঠিকই দেখা যেত।
পুরোপুরি অদৃশ্য করে দেয়ার এই ডিভাইসটিকে অবশ্য কেবল প্রাথমিক পদক্ষেপ হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা। তবে একই সঙ্গে তারা এটাকে বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন।
অদৃশ্য করার ডিভাইস তৈরির এই গবেষণা কর্মটির পরিচালনায় রয়েছেন জার্মানির কালশ্রু ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী টোলগা এরগিন। বিবিসির সঙ্গে আলাপকালে এরগিন বলেন, ‘এই ডিভাইস এই কারণে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনি কোনো পদার্থকে শূন্যতায় রূপান্তরিত করতে পারেন।’
ডিভাইসটি তৈরি করতে গিয়ে তিনি এবং তার সহকর্মীরা প্রথমে একটি ফোটনিক মেটাম্যাটরিয়ালের ডিজাইন করেন, এটা আলোকরশ্মির গতি নিয়ন্ত্রণে সক্ষম।
ডিজাইনটি একটি কার্পেট ক্লোকের ধরনে তৈরি করা। এর পথম প্রস্তাবক ছিলেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর স্যার জন পেন্ড্রি। পেন্ড্রি নিজেও অবশ্য গবেষক দলের সদস্য হিসেবে আছেন। বিষয়টি নিয়ে আরও কাজ করতে হবে বলে তারা মনে করেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?