দেশব্যাপী যুবদলের বিক্ষোভ : নির্যাতন-নিপীড়নের জবাব রাজপথে দেয়া হবে
স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে সমাবেশে বাধা দেয়াসহ সরকারের বাকশালী শাসনের প্রতিবাদে গতকাল দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসব সমাবেশে বক্তারা বলেন, বিরোধী দল নিপীড়নে বর্তমান সরকার বাকশালের পথই অনুসরণ করছে। নির্যাতন-নিপীড়নের জবাব জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই দেয়া হবে বলে তারা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে যুবদলের সমাবেশে বক্তারা বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগের কর্মকাণ্ড সবসময় ছিল অগণতান্ত্রিক। সরকারদলীয় ক্যাডাররা সন্ত্রাস, নৈরাজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজির মাধ্যমে দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। গতকাল বিকালে শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত সমাবেশে যুবদল নেতারা এসব কথা বলেন। আবুল হাসেম বক্করের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক এএম নাজিম উদ্দিন, ইসকান্দর মির্জা, ইসমাইল কমিশনার, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে যুবদলের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান মহাজোট সরকার বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে বিদেশিদের তাঁবেদারি করছে। এটা জনগণের সরকার নয়, তাই দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারা বলেন, গণআন্দোলনের মাধ্যমেই বিদেশি এই তাঁবেদার জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।
রাজশাহী মহানগর যুবদল সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি নেতা এলাহী বকস্ মণ্ডল, বিএনপি নেতা সাইদুর রহমান পিন্টু, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, মহানগর সভাপতি আসলাম সরকার প্রমুখ।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সভাপতি খায়রুল বাসার, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, আমিরুল ইসলাম প্রমুখ।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে মিছিল শেষে বকুলতলা চত্বরে যুবদলের সমাবেশে বক্তৃতা করেন যুবদল নেতা শহীদুল হক খান দুলাল, মোস্তাফিজুর রহমান আরমান, সৈয়দ হাবিবুর রশিদ বাবু, নুরুল ইসলাম নিরল, মনু চৌধুরী প্রমুখ।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় মিছিল শেষে চৌরঙ্গীমোড়ে বিএনপি অফিসের সামনে যুবদলের সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুজ্জামান শামীম, হাবিবুর রহমান, হারুনর রশিদ, রিয়াদুল হাকিম ফরাদ, ফরিদ খান, আরিফ, জাহিদুল প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিকালে সুনামগঞ্জ জেলা যুবদলের মিছিল শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন পৌর যুবদলের সভাপতি সোহেল আহমদ, বিএনপি নেতা আকবর আলী, ওয়াহিদ আহমদ, আবুল মনসুর শওকত, কেন্দ্রীয় যুবদলের সদস্য আনসার উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, মনির আহমদ, ছাত্রদল নেতা কামরুল হাসান রাজু, শাহ আলম প্রমুখ।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া