Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

জঙ্গিবাদের ধুয়া তুলে আলেমদের হয়রানি কেউ মানবে না : চরমোনাই পীর

খুলনা অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম বলেছেন, এদেশের প্রায় ৯০ ভাগ মানুষ মুসলমান, সুতরাং বাংলাদেশে আল্লাহর রাজনীতি বন্ধ করার সাধ্য কারও নেই। তিনি আরও বলেন, জঙ্গিবাদী তত্পরতা বন্ধ করাসহ ’৭১-এর প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। কিন্তু জঙ্গিবাদের ধুয়া তুলে আলেমদের ওপর হয়রানি এবং যুদ্ধাপরাধীদের বিচারের নামে সাধারণ দাড়ি-টুপিওয়ালাদের ওপর অন্যায় আচরণ বাংলার জনগণ মেনে নেবে না।
ইসলামী রাজনীতি বন্ধ, ধর্মহীন শিক্ষানীতি চালু, টিপাইমুখ বাঁধ নির্মাণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং ইসলামী শিক্ষানীতি প্রণয়ন, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কলকারখানা চালু, মংলা বন্দরের আধুনিকায়ন, খুলনা বিমানবন্দর চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে গতকাল বিকালে নগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর ও জেলার যৌথ উদ্যোগে আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারী ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. মোখতার হুসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নূর আহমাদ, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আবদুল্লাহ ইমরান, মাওলানা আইনুদ্দীন আল আজাদ, মাওলানা আবদুল কাদের, ডা. জেনারুল ইসলাম, মাস্টার শাফায়াত হোসেন জোয়ার্দার, দেওয়ান আবদুল খালেক, মাওলানা খাইরুজ্জামান, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবদুল হাদী প্রমুখ।
পীর সাহেব চরমোনাই হুশিয়ার করে বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কেউ টিকে থাকতে পারেনি। বর্তমান মহাজোট সরকার যদি এ জাতীয় ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তারাও ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?