কুমিল্লা থেকে ছিনতাই হওয়া তুলা ভর্তি ১৩ ট্রাক সিদ্ধিরগঞ্জে উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কুমিল্লা থেকে ছিনতাই হওয়া তুলা ভর্তি ১৩টি ট্রাক সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুমিল্লা ইপিজেড থেকে তুলা ভর্তি ট্রাকগুলো টঙ্গীর উদ্দেশে রওনা হওয়ার পরপরই ছিনতাই হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে ট্রাকগুলো মধ্যরাতে নারায়ণগঞ্জ-চিটাগাং রোডের বিভিন্ন অংশ থেকে উদ্ধার করা হয়। ওই সময় ট্রাকগুলো থেকে ছিনতাইকারীচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত ৮টায় কুমিল্লা ইপিজেড থেকে ট্রাকগুলো তুলা ভর্তি করে টঙ্গীর উদ্দেশে রওনা হয়। শাসনগাছা রেলগেট আসার পর ৭/৮টি মোটরসাইকেল এবং ৩টি মাইক্রোবাসযোগে একদল সশস্ত্র ছিনতাইকারী ট্রাকগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর প্রতিটি ট্রাকে ছিনতাইকারীদের একজন করে তুলে দেয়া হয়। প্রতিটি ট্রাকে সাড়ে ৩ টন করে তুলা ছিল। তুলাগুলোর মালিক টঙ্গীর ফারুক।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া