Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঢাবি অ্যালামোনাই অ্যাসোসিয়েশন : মঞ্জুর এলাহী সভাপতি রকীবউদ্দীন মহাসচিব

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রকীবউদ্দীন আহমেদ মহাসচিবসহ পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার নির্বাচিত হয়েছে। সৈয়দ মঞ্জুর এলাহী ও রকীবউদ্দীন আহমেদ তৃতীয়বারের মতো সভাপতি ও মহাসচিব নির্বাচিত হলেন। এ দু’জন ২০০৪ এবং ২০০৬ সালে অনুষ্ঠিত নির্বাচনেও নির্বাচিত হন।
অন্য কোনো প্যানেল নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচন কমিশনার এলাহী-রকীব প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সভাপতি ও মহাসচিব বার্ষিক বিবরণী পেশ করেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আ. ফ. শাহেদ আলী ও কোষাধ্যক্ষ আব্বাস উদ্দীন আহমেদ কার্যনির্বাহী কমিটিতে আবার নির্বাচিত হন। অন্যদের মধ্যে সহ-সভাপতি সেলিনা খালেক ও মনোয়ারা ইসলাম, যুগ্ম মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান ও রঞ্জন কর্মকার, সাংগঠনিক সচিব সুরাইয়া আলম, সাহিত্য ও প্রকাশনা সচিব শাইখ সিরাজ, সাংস্কৃতিক সচিব রেফাকাত হোসেন চৌধুরী (ফাহিম), প্রচার ও জনসংযোগ সচিব মঞ্জুরুল আহসান বুলবুল, শিক্ষা, ক্রীড়া ও পাঠাগার সচিব শামসাদ বেগম এবং দফতর সচিব আশরাফুল হক মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে আসফ খান, মুনিরা খান, এ কে এম শামসুদ্দিন, ড. আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক মাহমুদুল হক, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সোলাইমান খান মজলিশ, মুনিবুর রেজা চৌধুরী, মাহবুবা খানম কল্পনা, উম্মে বাতুল মাহমুদা খাতুন (মিনা), সৈয়দ আমিনুর রহমান, গোপাল চন্দ্র দেবনাথ, লেফটেন্যান্ট কর্নেল মোঃ রুহুল আমীন (অব.), মোঃ বাবর আশরাফুল হক খান, ডা. আবদুর রাজ্জাক তালুকদার, মোল্লা আবু কাউসার মোহাম্মদ, ডা. এ এস এম আবদুন নূর, এ কে এম আফজালুর রহমান বাবু ও মঞ্জুরুল হক লাবলু নির্বাচিত হন। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটিতে এবার সর্বমোট ১৭ অ্যালামোনাই বিভিন্ন পদে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং ১৬ জন আবার নির্বাচিত হন। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ মঞ্জুর এলাহী ও রকীবউদ্দীন আহমেদ বলেন, আবারও অ্যালামোনাইয়ের দায়িত্ব পাওয়ায় খুব ভালো লাগছে। বিগত দিনেও সবার সহযোগিতা নিয়ে কাজ করেছি। তারা আরও বলেন, ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে কাজ করতে পারব বলে আশা করছি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?