প্রতিনিধি সম্মেলনে যুবদল সভাপতি : জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার
স্টাফ রিপোর্টার
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জিয়া পরিবারের বিরুদ্ধে বর্তমান সরকার যে ষড়যন্ত্র করছে, এই অভিযোগ এনে এ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ২৯ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ সফল করার জন্য ওই বিভাগের যুবদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল চট্টগ্রাম বিভাগের যুবদলের প্রতিনিধি সম্মেলনে এ আহ্বান জানান। ফেনী জেলার এক হোটেলের সম্মেলন কক্ষে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১৫টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭০ নেতা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি সভাটি পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোরতাজুল করিম বাদরু এবং সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল হক। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার নীলনকশা তৈরি করেছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য যুবদল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণ এই সরকারের কর্মকাণ্ডে ফুঁসে ওঠছে। জনগণের এই ক্ষোভকে যেন বিরোধী দল কাজে লাগাতে না পারে, এ লক্ষ্যে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের রিবুদ্ধে একের পর এক মামলা করে যাচ্ছে। তিনি সরকারকে এসব ‘মিথ্যা মামলা’ দায়ের না করার আহ্বান জানান।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া