এএসপির ভাই ডাকাত!
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়ায় বৃহস্পতিবার রাতে ডাকাতির সময় এলাকাবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়ায় সেলিমের ফ্ল্যাটবাড়ির কল্যাপসিবল গেটের তালা ভেঙে একদল ডাকাত ভেতর ঢোকে। এসময় ডাকাতরা ফ্ল্যাটবাড়ির বিভিন্ন ফ্ল্যাটে ডাকাতির চেষ্টা করলে আশপাশের লোকজন টের পায়। লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতদের আটক করার চেষ্টা করলে ডাকাতরা বিভিন্ন ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে আক্তার হোসেন নামে এক ডাকাতকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে সে নিজেকে পুলিশের রাজশাহী বিভাগের সার্কেল এএসপি’র ভাই বলে পরিচয় দিতে থাকে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, তাকে ৫৪ ধারায় গ্রেফতার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। ব্যাপারটি রহস্যজনক মনে হচ্ছে বলে ওসি জানান।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া