তারেক ও ফারুকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মেজর (অব.) এম এম মেহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খান বীর-প্রতীক, বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ফাউন্ডেশনের সহ-সভাপতি ব্যারিস্টার পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহীন আক্তার পপি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার ছাত্রলীগকে যা ইচ্ছা তাই করার লাইন্সেস দিয়েছে বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বক্তারা বলেন, জাতীয় সংসদে সদস্যদের কথা বলার অধিকার আছে। সংসদে অপ্রাসঙ্গিক কথা বললে স্পিকার তা এক্সপাঞ্জ করতে পারেন। কিন্তু তার জন্য হামলা-মামলা নিন্দনীয়। সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া