Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বাংলাদেশে পাচারকালে বেনাপোলে ১০ ভারতীয় আটক

বেনাপোল প্রতিনিধি
গতকাল সন্ধ্যা ৭টায় বেনাপোল চেকপোস্টে বাংলাদেশে পাচারকালে শিশু ও মহিলাসহ ১০ ভারতীয় নাগরিককে আটক করেছে বিডিআর।
বিডিআর ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে পাচারকারীরা বেনাপোল চেকপোস্টের প্রধান সড়ক দিয়ে ভারতীয় পুলিশের সহযোগিতায় সে দেশের ১০ নাগরিককে সরাসরি বাংলাদেশে পাচার করার সময় বিডিআর তাদের আটক করে। তারা হলো সালমা খাতুন, নুরজাহান বেগম, শিমুলী বেগম, সোহেল শেখ, জুয়েল, ইমরান এবং শিশু চাদমিয়া, শান, নিহা ও চাদনী। তাদের বাড়ি ভারতের মুম্বাই শহরের হিন্দিবাজারে।
আটক ইমরান জানায়, ভারতীয় একটি পাচারকারী চক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেদেশের পুলিশের সহযোগিতায় চেকপোস্টের প্রধান সড়ক দিয়ে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে খবর দিলে বিডিআর তাদের আটক করে। আটকদের বিডিআর হেফাজতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?