না’গঞ্জে ধর্ষককে স্ত্রীসহ মাথা ন্যাড়া করে গণপিটুনি
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ১২ বছরের এক শিশু তার আপন ফুফা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সস্তাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। ধর্ষিতার বাবা এবং এলাকাবাসী হাতেনাতে ধর্ষককে আটক করে পুলিশে খবর দিলেও ফতুল্লা মডেল থানার পুলিশ রাত ১২টা পর্যন্ত ঘটনাস্থলে না আসায় উত্তেজিত এলাকাবাসী ধর্ষক খলিল ওরফে রিপন এবং তার স্ত্রী জুলেখা ওরফে ময়নাকে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করে এলাকা থেকে বের করে দেয়। পুলিশের এ ধরনের আচরণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
ধর্ষিতার বাবা জানান, তার মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে তাকে তার ফুফু বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। রাত ১০টার দিকে ফুফুর সাহায্যে লম্পট ফুফা শিশুটিকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে।
এদিকে শিশুটির বাবা রাতে বাসায় ফিরে মেয়েকে না দেখে তাকে আনার জন্য বোনের বাসায় গিয়ে মেয়ে এবং লম্পট ভগ্নিপতিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিত্কার দেয়। তখন এলাকাবাসী এসে রিপন এবং তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাত কারণে ঘটনাস্থলে না আসায় বিক্ষুব্ধ এলাকাবাসী রিপন ও তার স্ত্রীকে গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করে এলাকা থেকে বের করে দেয়।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া