Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২০ মার্চ ২০১০, ৬ চৈত্র ১৪১৬, ৩ রবিউসসানি ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ উপজেলার মির্জাপুর পাইনাখাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো শার্ট। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন। ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর গত রাতের কোনো এক সময় হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?