আমার দেশ পটিয়া প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি
পটিয়া প্রতিনিধি
দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলীর পটিয়া প্রতিনিধি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন পটিয়া শাখার সভাপতি এটিএম তোহা পটিয়ার বড় উঠানে একটি সরকারি খাল দখল করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণের ছবি তুলতে গেলে ভূমিদস্যু জাহাঙ্গীর আলমের ভাড়াটিয়া মাস্তান ও এলাকার সন্ত্রাসী আবদুল হালিম কর্তৃক তার ক্যামরাফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা ও তাকে মোবাইলে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি বৃহস্পতিবার পটিয়া থানায় একটি জিডি করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম সন্ত্রাসী ও ভূমিদস্যু আবদুল হালিমকে তাত্ক্ষণিক গ্রেফতারের নির্দেশ দিলেও তদন্তকারী কর্মকর্তা এএসআই মাছুম তাকে এখনও গ্রেফতার করতে পারেননি। সাংবাদিক তোহাকে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি আবদুল হাকিম রানা।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


