শায়েস্তাগঞ্জে ট্রেনের তেল চুরির সময় চালক গ্রেফতার
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে তেল চুরি করার সময় ট্রেনের দুই চালকসহ এক ভ্যানচালককে গ্রেফতার করেছে সিলেটের র্যাব-৯। র্যাব জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন ট্রেনে গতকাল ভোরে সিলেটের শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফরমের পশ্চিম পাশে উপবন ট্রেনের তেলের ট্যাঙ্কি থেকে নামানো ১নং এবং ২নং রেললাইনের মাঝখানে বি.বাড়িয়া জেলার আখাউড়া থানার রাধানগর গ্রামের মৃত সফর আলীর ছেলে ট্রেনচালক মোঃ মুসফিকুর রহমান ও কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানার গোপালনগর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নাসিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। চুরির তেল বহনের কাজে নিয়োজিত ভ্যানচালক শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে মোঃ নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাব তেল চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতি ও ২শ’ লিটার তেল উদ্ধার করে। আটককৃত বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে ৫টি ড্রাম, চোঙ্গা ও লাঠি রয়েছে, যার দাম প্রায় ৯ হাজার টাকা। র্যাব জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদ করে ও স্থানীয় লোকজনদের কাছে জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি চক্র রেলইঞ্জিন থেকে নিয়মিত জ্বালানি তেল চুরি করে আসছে।
-
শেষের পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


