Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

কাওড়াকান্দি-মাওয়া রুটে তীব্র যানজট : সহস্রাধিক যান আটকা

মাদারীপুর প্রতিনিধি
পদ্মা নদীতে তীব্র নাব্য সঙ্কট ও ফেরি স্বল্পতায় কাওড়াকান্দি ও মাওয়া উভয় ঘাটেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গত ২ দিন ধরে পারাপারের অপেক্ষায় থাকা কাঁচামালবাহী ট্রাকগুলোতে পচন দেখা দিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই ঘাট দুটিতে যাত্রী পরিবহনসহ প্রায় সহস্রাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত সোমবার গভীর রাত থেকেই ঘাট এলাকায় অচলাবস্থা প্রকট আকার ধারণ করে। ২টি ফেরি বিকল থাকায় মাত্র ৯টি ফেরি দিয়ে দীর্ঘ এ নৌ-রুটটি চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃৃপক্ষকে। এর মধ্যে ৬টি ফেরিই ফ্ল্যাট ফেরি (টানা ফেরি), যা দিয়ে পার হতে আড়াই থেকে ৩ ঘণ্টা সময় লাগে। নাব্য সঙ্কটে কাওড়াকান্দির ১ ও ৩নং ঘাটটিও প্রায় বিকল। বারবার পন্টুন সংলগ্ন সংযোগ সড়কের মাটি কেটেও পানির স্তরের সঙ্গে মেলানো যাচ্ছে না। পদ্মার কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং টার্নিং পর্যন্ত পানির সর্বনিম্ন স্তর বিরাজ করছে। ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে অনেক কমসংখ্যক যান নিয়ে পারাপার হতেও হিমশিম খাচ্ছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘাট এলাকায় কোনো টার্মিনাল না থাকায় গত ২ দিন ধরে ঘাট এলাকায় আটকে থেকে শ্রমিকরাও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিআইডব্লিউটিসি’র ট্রান্সপোর্ট সুপারিনটেনডেন্ট রুহুল আমিন বলেন, রায়পুরা ও রানীক্ষেত ফেরি ২টি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ও মাওয়া ডকইয়ার্ডে থাকা ও নদীর নাব্য সঙ্কটের কারণে ধারণক্ষমতার চেয়ে কম গাড়ি আপলোড করার কারণেই মূলত এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?