একেনেকে প্রকল্প অনুমোদন : এলাকার উন্নয়নে প্রতি এমপি ৫ বছরে পাবেন ১৫ কোটি টাকা
স্টাফ রিপোর্টার
এলাকার উন্নয়নের জন্য প্রত্যেক সংসদ সদস্যের প্রস্তাবিত প্রকল্পে ৫ বছরে সর্বোচ্চ ১৫ কোটি টাকা দেবে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত ৪৬৯১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে ফেব্রুয়ারি ২০১০ থেকে জুন ২০১৪ সাল মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ।
সভার পর পরিকল্পনামন্ত্রী একে খন্দকার এ তথ্য জানিয়ে বলেন, সংসদ সদস্যদের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের এলাকায় কী কী উন্নয়ন প্রকল্প দরকার। তার ভিত্তিতেই বরাদ্দ দেয়া হবে। প্রত্যেক সংসদ সদস্য ১৫ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ পাবেন। সংসদ সদস্যদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনপ্রতিনিধিরা জানেন জনগণের কী ধরনের উন্নয়ন প্রকল্প দরকার। তাই তারা আবেদন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল একনেকে ৭ হাজার ৮৪৪ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে ৬ হাজার ৪৮০ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি টাকা আসবে প্রকল্প সাহায্য হিসেবে।
সভায় বিআরটিসির জন্য কোরিয়া থেকে ৩০০ একতলা সিএনজি বাস কেনার অনুমোদন দেয়া হয়। ২৪৩ কোটি টাকার এ প্রকল্পের মধ্যে ২০৭ কোটি টাকা কোরীয় সরকার ঋণ হিসেবে দেবে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া