মিরপুরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি : ২০০ ভরি অলঙ্কার লুট, ব্যবসায়ীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরে একটি স্বর্ণের দোকানে গতকাল দিনদুপুরে ডাকাতরা হানা দিয়ে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। মাত্র ৫০ গজ দূরে একটি খাবারের হোটেলে শাহআলী থানা পুলিশের একটি সিভিল টিম অবস্থান করলেও ডাকাতি প্রতিরোধে তারা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এ ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ হয়ে আশপাশের এলাকার পাঁচটি মার্কেটের এক হাজারেরও বেশি ব্যবসায়ী ও দোকান কর্মচারী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ বিক্ষুব্ধ ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জ শুরু করলে মিরপুর-১ এর গোল চত্বর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় প্রায় আধাঘণ্টা পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরে সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলে সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় পুলিশ। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা বেশ কয়েকটি যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ভাংচুরের অভিযোগে পুলিশ মনির হোসেন নামের এক ব্যবসায়ীকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, বিকাল ৩টার দিকে শাহআলী থানা এলাকার মিরপুর ১ নম্বর সেকশনের চারতলা মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নিচতলার নিউ সানন্দা জুয়েলার্সে হানা দেয় আট-নয়জনের ডাকাত দল। ডাকাতদের তিন-চারজন দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। পাঁচ ডাকাত দোকানের ভেতরে ঢুকেই ম্যানেজার নিত্য ঘোষকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করে এবং অপর এক কর্মচারীকে অস্ত্রেরমুখে জিম্মি করে দোকানে লুটপাট শুরু করে। ডাকাতরা অল্প সময়ের মধ্যেই দোকানে রাখা প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে মার্কেটের উত্তর গেট দিয়ে নির্বিঘ্নে চলে যায়। মার্কেটের অন্য ব্যবসায়ীদের কেউ কেউ ডাকাতির ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করলেও ডাকাতদের অস্ত্রের ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস করেননি।
খবর পেয়ে সেখানে ছুটে যান ঢাকা মহানগর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ খান। পরে তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় মুক্তবাংলা শপিং কমপেক্স, শাহআলী শপিং কমপেক্স, বাগদাদ শপিং, কো-অপারেটিভ মার্কেটসহ আশপাশের মার্কেটগুলোর সহস্রাধিক ব্যবসায়ী ও কর্মচারী সেখানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া