Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

ভোলা-৩ উপনির্বাচন : বিএনপির সঙ্গে ইসি বিমাতাসুলভ আচরণ করছে : মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার
বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। গতকাল বনানীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ভোলা-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সরকার বিটিভিকে বিরোধী দলের নেতাকর্মীদের চরিত্র হননে ব্যবহার করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। মেজর হাফিজ বলেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনকে টার্গেট করে বিএনপিকে ঘায়েল করতে সরকার বিটিভিকে ব্যবহার করছে। দশ-বারো বছর আগের কিছু অসত্য ঘটনার বর্ণনা তুলে ধরে গত ক’দিন ধরেই বিটিভিতে আমার ও দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মেজর হাফিজ অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, নির্বাচন কমিশনও এসব অপপ্রচার বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না।
মেজর হাফিজ বলেন, সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করছে। সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে তারা রাতের বেলায় নিজ নিজ বাড়িতে থাকতে পারছে না। কিন্তু প্রশাসন নির্বিকার। বিরোধী দলের নেতাকর্মীদের চিত্কার তাদের কর্ণকুহরে প্রবেশ করতে পারছে না।
মেজর হাফিজ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, সরকার যদি সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে সরকারি দলের সন্ত্রাসীদের সামলাতে হবে।
ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা নির্ভর করছে নির্বাচন কমিশনের কার্যকলাপের ওপর বলে মন্তব্য করেন মেজর হাফিজ।
উল্লেখ্য, মেজর হাফিজের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ভোলা-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী মেজর (অব.) জসিমউদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল করে দেন। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন এ আসন শূন্য ঘোষণা করে। এরই মধ্যে জসিমউদ্দিনের সংসদ সদস্য পদ খারিজ করে গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের ঘোষণা দিয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?