Amardesh
আজঃ ঢাকা, বুধবার ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬, ২৩ রবিউল আউয়াল ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --

বিরোধীদলীয় নেতাকর্মীদের কোনো মামলা বৈঠকে ওঠেনি : আ’লীগ নেতাদের আরও ৬৬৯ মামলা প্রত্যাহারের সুপারিশ

স্টাফ রিপোর্টার
সরকারদলীয় মন্ত্রী, এমপি ও নেতাদের আরও ৬৬৯টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুদকের ৬টিসহ ৬৬৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এসব মামলার মধ্যে বিরোধী দলের একটি মামলাও নেই। বৈঠক শেষে কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, ১ হাজার ৭২টি মামলা নিয়ে আলোচনার পর কমিটি যাচাই-বাছাই করে দুর্নীতি দমন কমিশনের ৬টিসহ মোট ৬৬৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। কমিশনের অন্য ৬টিসহ মোট ১০৯টি মামলা প্রত্যাহারের আবেদন নাকচ করা হয়েছে। অন্য মামলাগুলো পরবর্তী বৈঠকে উত্থাপনের জন্য বলা হয়েছে।
বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর একটি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ওই মামলাটি লালবাগ থানার একটি অপহরণ ও হত্যা চেষ্টা মামলা। জেলা কমিটিও এটি প্রত্যাহারের কোনো সুপারিশ করেনি। তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের আর কোনো মামলা বৈঠকে উত্থাপিত হয়নি। আইন প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৬২টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করল। এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দুটি মামলা রয়েছে।
গতকালের বৈঠকে যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একটি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের একটি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূরের একটি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের একটি, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের একটি, প্রশিকা চেয়ারম্যান ড. কাজী ফারুকের একটি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের একটি মামলা রয়েছে। এছাড়াও ২০০৬ সালের ৫ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা সুপ্রিমকোর্টে ভাঙচুর সংক্রান্ত মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। ওই মামলায় প্রধান আসামি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমীর ও সুব্রত চৌধুরী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?