এক্সিম ব্যাংকের নতুন ডিএমডি সিরাজুল ইসলাম
এম সিরাজুল ইসলাম সম্প্রতি এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এক্সিম ব্যাংকে যোগদানের আগে তিনি জনতা ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপকের (জিএম) পদে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করার পর ১৯৭৭ সালে বিআরসির মাধ্যমে জনতা ব্যাংকে শিক্ষানবিস কর্মকর্তা পদে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৪ সালে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতি লাভ করেন। বিজ্ঞপ্তি
দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং জীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগ, ক্রেডিট, শিল্পঋণ, প্রশাসন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। ’৮৬ থেকে ’৯০ সাল পর্যন্ত তিনি জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

-
শোক ও মৃত্যুবার্ষিকী

সাধারণ বিভাগ
আবহাওয়া