টেক্সটাইল খাত নানা চ্যালেঞ্জের সম্মুখীন
অর্থনৈতিক রিপোর্টার
বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, চীন গার্মেন্ট বন্ধ করে হাইটেকের দিকে ঝুঁকছে। আমরা এ সুযোগ নিতে পারি। দেশের টেক্সটাইল ও গার্মেন্ট খাতের রফতানি বাড়ানোর জন্য এ ধরনের নতুন সম্ভাবনা খুঁজে বের করতে হবে। ইতালির সঙ্গে বাংলাদেশের গার্মেন্ট খাতের বিশেষ সম্পর্ক রয়েছে। প্রযুক্তিভিত্তিক নতুন নতুন যন্ত্রপাতির মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইটালি ট্রেড কমিশন ও ইটালির টেক্সটাইল মেশিনারি ম্যানুফেকচারার্সের আয়োজনে গতকাল দু’দিনব্যাপী সেমিনারের প্রথমদিনে সিইনং, ওয়েভিং ও ফিনিশিং খাতের উদ্যোক্তাদের জন্য টেক্সটাইলের যন্ত্রপাতি ও প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইটালিয়ান টেক্সটাইল মেশিনারি ম্যানুফেকচারার্সের(এসিআইএমআইটি) সভাপতি সান্ডু সালমুইরাঘি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আবদুল হাই সরকার, ইতালির ট্রেড কমিশনার এরিকা ডি জিওভানকারলু, ইতালির রাষ্ট্রদূত ইটালা মারিয়া ওচি।
বিটিএমএ সভাপতি বলেন, বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল খাত নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে সার্বিক উত্পাদনশীলতাও বেড়েছে। তবে সাম্প্রতিক মন্দার কারণে এ খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো সঙ্কটের কারণে শিল্প কারখানা চালু রাখতে গিয়ে উদ্যোক্তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। এসব বিষয়ে দৃষ্টি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। এসিআইএমআইটি সভাপতি বলেন, টেক্সটাইল খাতের উন্নয়নে আরও গভীরভাবে কাজ করতে ইতালির উদ্যোক্তারা আগ্রহী।

-
শোক ও মৃত্যুবার্ষিকী

সাধারণ বিভাগ
আবহাওয়া