নতুন জেনেলিয়া
অভিনয়ের পাশাপশি এখন বিজ্ঞাপনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে টিভি পর্দায় দর্শকরা তাকে দেখছেন। সম্প্রতি আরও একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সাবেক বিশ্ব সুন্দরি ঐশ্বরিয়া রায়কে পেছনে ফেলে জেনেলিয়া বিজ্ঞাপনটিতে কাজ করতে যাচ্ছেন। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনের জন্য শুরুতে অভিষেক-ঐশ্বরিয়া জুটির কথা চিন্তা করেছিলেন নির্মাতা। কিন্তু পরে তিনি তার সিদ্ধান্ত বদলেছেন। নতুন মোবাইল সেটের প্রচারনরনায় এই জুটি মানানসই নয় বলে মনে করছেন নির্মাতা। এই ধারনায় কপাল খুলে গেছে জেনেলিয়ার। নতুন এই বিজ্ঞাপনটিতে জেনেলিয়াকে দেখা যাবে জন আব্রাহাম এবং অভয় দেওলের সঙ্গে। অভিনয়ে তেমন একটা ভালো অবস্থান তৈরি করতে না পারলেও মডেলিংয়ে নিজের অবস্থানটি বেশ পাকাপোক্ত করেছেন এ অভিনেত্রী। অ্যাশকে পেছেনে ফেলার কারনে জেনেলিয়াকে নিয়ে নির্মাতারা এখন নতুন করেই ভাবছেন।
-
সোনালি রুপালি


সাধারণ বিভাগ
আবহাওয়া


