চলছে তামাশা
ঢাকার নয়াবাজার জিন্দাবাহার লেনের একটি প্লটে দুটি বাড়ি। একটির মালিক টুন্ডা হাজী। আর্থিক অবস্থা ভালো থাকায় ঢাকাইয়া রীতি অনুযায়ী যৌবনেই হজ করেছেন। কেউ কোনো অন্যায় করলে তাকে মেরে হাত-পা ভেঙে দিত বলেই তার নাম হয়েছে টুন্ডা হাজী। তার একমাত্র কন্যা লাইলী, সিনেমা দেখা আর ফ্যাশন করাই তার পছন্দ। টুন্ডা হাজীর বোন নূরজাহান আর রয়েছে ঢুন্ডা হাজীর অদ্ভুত এক পিএস। অন্য বাড়িটির প্রধান মনজিলা বেগম খুবই রাগী। স্বর্ণের ব্যবসা তাদের। স্বামী চাঁন মিয়া ঘরজামাই। ঘরজামাই বলেই তার কোনো সিদ্ধান্ত দেয়ার অধিকার নেই। মনজিলা বেগমের একমাত্র সন্তান বাবুল। বন্ধু-বান্ধব আর আড্ডাই তার প্রধান কাজ। মনজিলা বেগমের ছোট ভাই ইউনুস আর আছে একজন পিএস। হাজীর সঙ্গে মনজিলা বেগমের দ্বন্দ্বের কারণ আর্থিক ছাড়াও আছে ইউনুসের সঙ্গে নূরজাহানের প্রেমের সম্পর্ক। ঘটনাক্রমে ইউনুস সৌদিআরব চলে যায় এবং এক সময় সৌদি থেকে ফিরে এলে দেখা যায় নূরজাহানের সঙ্গে। জেগে ওঠে তাদের পুরনো প্রেম। ইউনুস, বাবুল, নূরজাহান আর লাইলী সিদ্ধান্ত নেয় তাদের বাবা-মাকে অপহরণ করার। অপহৃত টুন্ডা হাজী ও মনজিলা বেগম ঘটনাক্রমে এক হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলে-মেয়েদের বিয়ে দেয়ার। কিন্তু কার সঙ্গে কার বিয়ে হবে সেটা বলে না। এভাবেই টুন্ডা হাজী আর মনজিলা বেগমের দুই পরিবারের মধ্যে সংঘটিত বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী।
চন্দ্রকলা থিয়েটারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এইচ আর অনিক রচিত ও নির্দেশিত ‘তামাশা’ নাটকটির সপ্তাহব্যাপী প্রদর্শনী চলছে। গত ৭ মার্চ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়। ৮ মার্চ থেকে নাটকটির মঞ্চায়ন চলছে সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে। চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে নাটকের প্রদর্শন।

-
সোনালি রুপালি

সাধারণ বিভাগ
আবহাওয়া