সুখী লোক কথা বলে বেশি
ইন্টারনেট
সুখী মানুষ কথা বলে বেশি। কিন্তু বেশি কথাকে সে কথার গুরুত্ব থাকে বেশি। খবর ইয়াহু অনলাইনের। সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অ্যারিজোনার মনো-বিজ্ঞানীরা সুখী ও অসুখী মানুষের পার্থক্য বের করতে তাদের আলাপচারিতার এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই গবেষণায় অংশ নেয়া ভলান্টিয়া-রদের ইলেকট্রনিক্যালি অ্যাক্টিভেটেড রেকর্ডার (ইয়ার) নামের একটি যন্ত্র চারদিন পরিয়ে রাখা হয়। এই যন্ত্রে তাদের জীবন নিয়ে সময় সময় বলা টুকরো টুকরো আলাপচারিতা রেকর্ড করে রাখা হয়।
রেকর্ড করা অডিও ক্লিপ ঘেঁটে দেখা গেছে, শতকরা ২৫ ভাগেরও কম সময় সুখী মানুষ একা কাটায় আর অসুখীদের চেয়ে শতকরা ৭০ ভাগ বেশি কথা বলে। আর তারা যা বলে তা অসুখী মানুষের চেয়ে দ্বিগুণ গুরুত্বসম্পন্ন কথা বলে। কম কথার তিন ভাগের এক ভাগ বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বলে সুখী মানুষ।এই গবেষণার ফল সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীর আগামী ইস্যুতে পাওয়া যাবে।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কারণ বা প্রভাব যাই হোক না কেন, গভীর আলাপচারিতা মানুষের সুখেরই নিয়ামক।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া