অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত সুসিলো বামবাং
রয়টার্স
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোকে অস্ট্রেলিয়ার সরকার সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে। সীমান্ত নিরাপত্তা ও অবাধ বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে মঙ্গলবার এই সম্মানে ভূষিত করল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, প্রেসিডেন্ট ইয়োধোইয়োনা অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু। ইন্দোনেশিয়ার গণতন্ত্র এবং জনগণের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তার অবদান প্রশংসনীয়। ক্যানবেরায় তিন দিনের সফরে প্রেসিডেন্ট ইয়োধোইয়োনো অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেশের ৮৪০ কোটি ডলারের দ্বিমুখী বাণিজ্য সম্পর্ক আরও সমপ্রসারণের বিষয়ে আলোচনা করবেন। এছাড়া ইন্দোনেশিয়ার বন্দর ব্যবহার করে কেউ যাতে অস্ট্রেলিয়ায় গিয়ে আশ্রয় প্রার্থনা করতে না পারে সে বিষয়েও তিনি আলোচনা করবেন।
প্রেসিডেন্ট ইয়োধোইয়োনো বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট ইয়োধোইয়োনোকে ইন্দোনেশিয়ার ইতিহাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে ঘনিষ্ঠজন বলে গণ্য করে।
২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে নৈশক্লাবে বোমা হামলার ঘটনার পর ইয়োধোইয়োনো অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।
তিনি সে সময় প্রেসিডেন্ট মেঘবতী সুকর্নপুত্রীর সরকারের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ছিলেন। ওই হামলার ঘটনায় ৮৮ জন অস্ট্রেলীয় নাগরিক নিহত হয়।

-
আন্তর্জাতিক

সাধারণ বিভাগ
আবহাওয়া